, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সিনিয়র সাংবাদিক সৈয়দ আহমেদ আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৮২ বার পঠিত

মাহাবুব হোসেন (র‌নি ),রায়পুর

লক্ষ্মীপুরের নির্ভীক কলম সৈনিক সৈয়দ আহমেদ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় ৬০ বছর। গত শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। কর্মজীবনে তিনি দৈনিক খবর, খবরপত্র, ডেসটিনি, আজকালের খবর ও পল্লী টিভিসহ আরো অনেক গণমাধমে নিষ্ঠার সাথে কাজ করেছেন। দীর্ঘ প্রায় ২০ বছরের বর্নিল কর্মজীবনের সূচনালগ্ন থেকে যুক্ত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সঙ্গে। সংগঠনটির সহ সভাপতি পদসহ বিভিন্ন পদে সততা বজায় রেখে পালন করেছেন দায়িত্ব। বর্ষীয়ান এই কলমযোদ্ধাকে রোববার সকালে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাজারো মানুষ ভালোবাসা, দোয়া ও চোখের জলে বিদায় জানান তাকে।

১৯৬৫ সালের ১৮ ডিসেম্বর রায়পুরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন করতেন। তিন ছেলে ও এক মেয়ের জনক সৈয়দ আহমেদ পারিবারিক জীবনেও ছিলেন উজ্জ্বল সাদা চরিত্রের মানুষ। সংবাদ অঙ্গনে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করতে গিয়ে একাধিকবার হয়রানির শিকার হলেও কলম শানানো ছাড়েননি তিনি। তার অনবদ্য প্রতিবেদন ও লিখনশৈলী রায়পুরের মাটি ও মানুষের উপকারে এসেছে দীর্ঘ প্রায় দুই যুগের মতো সময়।

সৃজনশীল এই কলমযোদ্ধার মৃত্যুতে শোক জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। তার মৃত্যুর পর এক শোকবার্তায় রায়পুর প্রেসক্লাব জানায়, তিনি ছিলেন রায়পুর প্রেসক্লাবের উজ্জ্বল নক্ষত্র। বর্ষীয়ান সাংবাদিক হিসেবে উল্লেখ করে সংগঠনটি আরও জানায়, ২০০৫ সাল থেকে রায়পুরে সত্য সংবাদ প্রকাশে কয়েকধাপ এগিয়ে ছিলেন সৈয়দ আহমেদ। ক্যারিয়ারের পুরোটা সময় তিনি পার করেছেন সত্য,খাঁটি, নিখাদ ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

সিনিয়র সাংবাদিক সৈয়দ আহমেদ আর নেই

সর্বশেষ : ০২:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪