, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে বসতবাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের মামলায় বিএনপি নেতা আটক

কুড়িগ্রাম উলিপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে কুড়িগ্রাম আদালত। রোববার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১২টায় কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে জামিন পেতে উপস্থিত হলে তাঁকে আটক করা হয়। এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা ও সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলসহ ৭৮জন নামীয় ও অজ্ঞাত আরো ৫০জন সহ মোট ১২৮ জনের বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার এজাহার সুত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার সাথে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় আসামীগন হাতে ধারালো অস্ত্রশস্ত্রে অতর্কিতভাবে ১ নং আসামী উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার হুকুমে উলিপুর মধ্যবাজারে কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানার বসতবাড়িতে প্রবেশ করে ভাঙ্গচুর করেন। এসময় কৃষকদল নেতার স্ত্রী নাজমা বেগম বাঁধা দিলে আসামীগন তাৎক্ষণিকভাবে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীগন শয়নঘরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গচুর করেন। একপর্যায়ে ১নং আসামীর হুকুমে অন্যান্য আসামীগন ঘরে থাকা আসবাবপত্রে আগুন দেয়। এতে ঘরের দু’টি ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ বিভিন্ন জিনিস ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এরপর ঘরের শোকেজের ড্রয়ারে থাকা ৭ ভরি স্বর্ণালঙ্কার ও দু’টি ফিজিয়ান গাভী চুরি করে নিয়ে যায়।এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা জানান, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারাসহ আরও অনেকেই আমরা নিহত আশরাফুলের মরদেহ নিয়ে রাত ১০টা পর্যন্ত উলিপুর হাসপাতালেই ব্যস্ত ছিলাম। উলিপুর বাজারে বিচ্ছিন্নভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা অবগত নই। রাজনৈতিক ভাবে সুনামক্ষুন্নের জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

উলিপুরে বসতবাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের মামলায় বিএনপি নেতা আটক

সর্বশেষ : ০১:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫