, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ধানের শীষে ভোট না দিলে, বিএনপি করে কোন লাভ নেই

“ধানের শীষে ভোট না দিলে, বিএনপি করে কোন লাভ নেই” ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২আসনের (সাবেক) সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের মাঝে এসব কথা বলেন (সাবেক) এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে উপজেলার কসবা ইউনিয়ন বিএনপির আয়োজনে, কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাবের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য (সাবেক) এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, আমাদের কে নির্দেশনা দেয়া হয়েছে যে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়ে নয় দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা,ফ্যাসিস্টরা নষ্ট করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে, তাই আমাদের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন,যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান।
এছাড়াও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

ধানের শীষে ভোট না দিলে, বিএনপি করে কোন লাভ নেই

সর্বশেষ : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫