, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কয়রায় বন কর্মকর্তার উপর হরিণ শিকারীদের হামলা

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত মোঃ ফারুকুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে হরিন শিকারীরা। হামলায় আহত বন কর্মকর্তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে ঐ বন কর্মকর্তা হামলার শিকার হন। তার সাথে থাকা বন কর্মী সাইফুল ইসলাম ও জিন্নাতকেও মারপিট করা হয়েছে। কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানায়, ঐ দিন সকালে কয়রা আদালতে যাওয়ার জন্য ফাঁড়ি হতে রওনা হন তিনি।  প্রতিমধ্যে মহেশ্বরীরপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে পৌছালে হরিন শিকার মামলার আসামী মহেম্বরীপুর গ্রামের কামরুল ইসলাম, আজগর হোসেন, জুয়েল সহ  আরও ১০/১৫ জন্ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেধড়ক মারপিট করায় তার সাথে থাকা বন কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপর ২ বন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে বানিয়াখালী ফরেষ্ট ষ্টেশনের  স্টেশন কর্মকর্তা মামুন মাতুব্বর বলেন, হামলকারীরা সবাই চিহৃিত হরিন শিকারী।  এরা সবাই বন মামলার আসামী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে ।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,  এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কয়রায় বন কর্মকর্তার উপর হরিণ শিকারীদের হামলা

সর্বশেষ : ০৩:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫