, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

 কুড়িগ্রামের চিলমারিতে নিলাম ছাড়াই ব্রিজের পাশে সরকারি গাছ কেটে নিয়ে, রাতের আঁধারে তা সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২১ মার্চ) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, রাজারঘাট ব্রিজ সংলগ্ন সরকারি রাস্তার গাছ কাটার পরে তা সরিয়ে নেয়ার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সেই ব্যক্তির নাম ফজলু মিয়া, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। জানাগেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাজারঘাট ব্রিজ এর উন্নয়ন কার্যক্রম চলছে। ব্রিজের উন্নয়ন কাজের স্বার্থে গাছটি উপরে ফেলার উপক্রম হয়, পরে সেই সুযোগে নিলাম ছাড়াই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ভেকু দিয়ে গাছটি উপরে ফেলার নির্দেশ দেন ফজলু মিয়া। পরে পাশের নির্দিষ্ট স্থানে গাছটি রাখতে বলেন তিনি। এরপর রাতের আধারে ফজলু মিয়া গাছটি, কয়েক খন্ডে ভাগ করে তা বেআইনি ভাবে নিজ বাড়িতে নিয়ে গেছে বলে অভিযোগ করেন এলাবাসি। প্রত্যক্ষদর্শী ব্রিজের নাইট গার্ড রুহুল আমিন জানান, গাছে কাটার সময় আমি উপস্থিত ছিলাম। ব্রিজের পাশে বাড়ির এক লোক তিনি গাছ কাটার নির্দেশ দেন। পরে গাছটি কেটে পাশের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল। পরে কে গাছ নিয়ে গেছে সে বিষয়ে আমি জানি না। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, এটি একটি সরকারি গাছ। ব্রিজের কাজ চলাকালে ভেকুর চালককে বলে গাছটি কেটে নেন ফজলু মিয়া। রাতের আঁধারে গাছটি তার বাড়িতে নিয়ে যান তিনি। পরে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন বলে জানান। অভিযুক্ত ফজলু মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন মোবাইলে নয় সামনা সামনি কথা হবে বলে জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, গাছ কাটার বিষয়টি আমার নজরে এসেছে। এলজিইডি অফিসের কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলেছি,  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

সর্বশেষ : ০৫:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫