
ময়মনসিংহ নগরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল বুরুজ জিনিয়াস এর আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাউন্ডারি রোডস্থ দুটি ক্যাম্পাসে বেলা ১১টা থেকে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং আজ একই স্থানে ১২:৩০ মিনিট থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এ আয়োজনে অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বৃত্তি পরীক্ষা দিতে আসা ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক বলেন,আমাদের সন্তানের মেধা বিকাশের জন্য পরীক্ষার বিকল্প নেই।
আল বুরুজ জিনিয়াস অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে, আমরা বলবো তারা যেন প্রতিনিয়ত এমন প্রতিযোগিতা মূলক আয়োজন করেন। আল বুরুজ জিনিয়াস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌস বিন সিদ্দিক বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামীনের। আমাদের সন্তানদের আনন্দের মাধ্যমে জ্ঞানের জগতে প্রবেশ। ভবিষ্যৎ সৎ ও যোগ্য লিডারশীপ, ইন্টারেক্টিভ, ব্রেইন এক্টিভিটিজ ও এঙ্গেজমেন্টের মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে আলবুরুজ জিনিয়াস। শুদ্ধ ভাবে কোরআন শিখা এবং Class four-five পাশ করবে ও হাফেজ হবে – এই কারিকুলাম পড়ানো হয়। আসুন আমরা একসাথে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি।

ডেস্ক রিপোর্ট 



















