, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। কালীগঞ্জ শহরের ফয়লা হাসপাতাল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে কালীগঞ্জ শহরের উপরে পায়ে হেঁটে উপজেলা স্মৃতিসৌধে পূষ্পঅর্পণ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সফল ছাত্রদলের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা সাবেক সফল ছাত্রনেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক ক্বারী মোঃ ফোরকান আলী।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সর্বশেষ : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫