, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলের মৃত্যু আহত স্বামী

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড়ে শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকের ধাক্কায় এক মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক, নিহত নারীর স্বামী। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও তার তিন বছর বয়সী ছেলে আহনা। আহত কাদের সিদ্দিকীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, মোটরসাইকেলে বগুড়া থেকে কুষ্টিয়া আসার পথে ত্রিমোহনী এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘাতক ট্রাকের চালকের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলের মৃত্যু আহত স্বামী

সর্বশেষ : ০৪:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫