, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী যুবকের মৃত্যু । 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১১২ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) এর মৃত্যু হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি সৌহার্দ্য পরিবহন বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।  আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।তিনি আরও জানান,দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করার চেষ্টা চলছে। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁরা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। এদিকে, এলাকাবাসী নিহত যুবকের পরিচয় শনাক্ত করে তাঁর পরিবারকে খুঁজে বের করার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী যুবকের মৃত্যু । 

সর্বশেষ : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪