, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ উপজেলা  কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এই অঙ্গীকারকে আরও দৃঢ় করতে ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আজ ৬ই এপ্রিল রবিবার এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার রাতে সংস্থার কার্যালয়ে আয়োজিত  এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা সভাপতি জিল্লুর রহমান সরকার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে পারি। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান সময়ের সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য সকল সাংবাদিককে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ এবং সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু। তারা দুইজনই গোবিন্দগঞ্জ
উপজেলা কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কমিটির পাশে থাকার আশ্বাস দেন।
মত বিনিময় অনুষ্ঠানে  উপজেলা কমিটির সহ-সভাপতি শাহিন আলম, যুগ্ম সম্পাদক হেদায়েত উল্লাহ সৌখিন,  দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা, অর্থ সম্পাদক আবু তারেক,সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন সহ নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, তরুণ গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের সরব উপস্থিতি ছিল। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ উপজেলা  কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ : ০৭:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫