, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৬২ বার পঠিত

মো: মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) : যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে প্রায় ১৭ বছর পর মুক্ত ভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি। মুরাদনগর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন ইউনিয়নের ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মুক্তিযুদ্ধে সকল শহিদ, যুদ্ধাহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করে মুরাদনগর উপজেলা বিএনপি। এছাড়াও সকালে সাড়ে ৬টায় মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে মনোরম আলোকসজ্জার আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেব নাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাসান ছিদ্দিকি, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর্জা আবুল হাসেম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান প্রমূখ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

সর্বশেষ : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪