
শুভ নববর্ষ ১বৈশাখ ১৪৩২ নববর্ষ উপলক্ষে আজ সকালে শরণখোলা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।

মোঃ শহীদুল ইসলাম,শরনখোলা (বাগেরহাট) 




















