, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বর্ণিল সাজে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণিল সাজ ও উৎসবে মেতেছিল হাবিপ্রবি ক্যাম্পাস। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। নববর্ষ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে (১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ) সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় টিএসসি’র সম্মুখ হতে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস ও বের হয়ে ক্যাম্পাস ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন শাখার পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ করেন।

বিভিন্ন অনুষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সারাদিনব্যাপী বৈশাখী মেলাসহ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রায় ৫০টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের ভিন্ন স্বাদের খাবার ও উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে। শোভাযাত্রা শেষে উপাচার্য স্টল পরিদর্শন করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

টিএসসি’র মুক্ত মঞ্চে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় আবহমান বাংলা ও আঞ্চলিকতার উপর “প্রদর্শনী বিতর্ক”। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে বিএনসিসি’র আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও হাড়ি ভাঙ্গা খেলা, হাবিপ্রবি ফিল্ম ক্লাবের আয়োজনে চলচিত্র প্রদর্শনী, বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্ক সাংস্কৃতিক জোট’র আয়োজনে অর্ক নববর্ষ উৎসব শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, মজার স্কুলের শিক্ষার্থীদের পান্তা ভাতের আয়োজন সব মিলিয়ে উৎসবে মেতেছিল সবাই।

উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে “বৈষম্য ও বিভেদ ভুলে ন্যায্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনে উদ্ভাসিত হউক আমাদের জীবন” এই শিরোনামে উপাচার্য সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বর্ণিল সাজে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

সর্বশেষ : ১২:৩০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫