
আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানচাপায় নিহত বাকি তিন নারীর পরিচয় মিলেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা। তারা হলেন, কুলিয়ারচর উপজেলার জগৎচর গ্রামের দুদু মিয়ার মেয়ে ছুহুরা খাতুন (৬২) ও হালিমা খাতুন (৬০); অপর নারী একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী শাহানা বেগম (৬০)এরআগে দুইজনের পরিচয় শনাক্ত হয়। তারা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭) ও একই ইউনিয়নের পরশ আলির ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহীন আলম (২৩)। ওসি বলেন, প্রথমে দুজনের পরিচয় শনাক্ত হয়। পরে বাকি তিন নারীর পরিচয় পাওয়া যায়। এদের মধ্যে দুজন বোন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ডভ্যানচাপায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ডেস্ক রিপোর্ট 



















