, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পুলিশের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় গ্রেফতার-৩১

  • শাহীন শহীদ
  • সর্বশেষ : ০২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১০৪ বার পঠিত

Oplus_131072

নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান, তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন নাশকতা ও সহিংসতার মামলার আসামি।

চলমান অভিযানে সদর থানা থেকে ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরীতে ১ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন এবং ঢুষমারা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী ও সহযোগীদের চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

পুলিশের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় গ্রেফতার-৩১

সর্বশেষ : ০২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫