
আবু সাঈদ তুষার ঢাকা : চাঁদার টাকা না দিলে সন্ত্রাসী হামলা চালায় বাড়ি নির্মাতা মালিকের উপর। ১৭ই ডিসেম্বর (২০২৪) মঙ্গলবার বেলা ১২ টায় সাভার উপজেলার সাভার বাসস্ট্যান্ড এলাকায় বাজার রোডে তার নির্মাণাধীন ভবনের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী নির্মাণাধীন ভবনের মালিকে খুবই নির্মম ভাবে মারধর করে। সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে মারধর করে ও রড দিয়ে কপালে আঘাত করলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।নির্মাণাধীন ভবনের মালিকের নাম মোঃরুবেল সিকদার (৩৫)। পরে তাকে বন্ধুরা উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা তাকে সাথে সাথে সাভার উপজেলার মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
বন্ধু রবিন বলেন, তার বন্ধু রুবেল সিকদার বাজার রোডে একটি নতুন ভবন তৈরির কাজ তত্ত্বাবধান করছিল। সেখানে সন্ত্রাসীরা ইট বালু দেয়ার চেষ্টা করে না দিতে পারলে তখন তারা চাঁদা দাবি করে আসছে । এক সময় আমার বন্ধু রুবেল চাঁদা টাকা দিতে অস্বীকৃতি জানায় । রুবেল বলে এতদিন আওয়ামী লীগ করছেন, চাঁদা চাইছেন, এখন আবার চাঁদা চাইতে আসছেন, আবার গরম দেখান। পরে ছাত্রলীগ কর্মী মূর্তেজা বলে, গরমের দেখছেন কি এখন দেখামু। এরা সকলেই আওয়ামী লীগের ছাত্রলীগ করতো। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী রুবেলের উপর হামলা করে এবং প্রচন্ড মারধর করে। রুবেলের উপর আঘাত করে মোঃ মূর্তেজা আলী ও তার ছেলে মোঃ রাজ্জাক এবং অন্য চার জনের নাম অজানা।
তারা সাভার পৌর এলাকার ৩নং ওয়ার্ডে পুরাতন রাবেয়া ক্লিনিক বা নতুন আধুনিক হাসপাতালে সামনের গলির মধ্যে এই মূর্তেজার থাকে। পরে তাকে উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়।সাভার মডেল থানার এসআই উম্মে হানি বলেন, রুবেল কপালে প্রচুর আঘাত প্রাপ্ত দেখে জরুরি অবস্থা সাভার মডেল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি আরো বলেন, এসকল চাঁদাবাজদের নামে মামলা করা হবে এবং অতি শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেস্ক রিপোর্ট 



















