, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কচুয়ায় এতিম ও ভূমিহীনদের মাঝে বন্টনকৃত ধান লুট!

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৪:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ বার পঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: পিরোজপুরের চিহ্নিত সন্ত্রাসীরা কচুয়া উপজেলার চরসোনাকুর এলাকার জুসখোলা খেয়াঘাট সংলগ্ন পিরোজপুর-কচুয়া সীমান্তে অবস্থিত ভূমিহীনদের মাঝে বন্টন কৃত জমির কর্তনকৃত ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জায়গাটি চরসোনাকুর ৫ টি মৌজার ৩ নং সিটে।স্থানীয় ভূমিহীনদের দেওয়া তথ্য অনুযায়ী  ১৮ ডিসেম্বর সকাল ৬ টায় দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সন্ত্রাসী দল ভোরের দিকে সঙ্ঘবদ্ধ হয়ে ৭ বিঘার মতো কাটা ধান জোরপূর্বক নিয়ে গেছে বলে জানাযায়।স্থানীয়রা নামাজ শেষে ফেরার পথে তাদের বাঁধা দিতে গেলে মারধর করার চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়।এ ঘটনায় নেতৃত্ব দেয় পিরোজপুরের জুসখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বাহাদুর শেখ(৩০) তার সাথে ছিল রিপন হালদার (৪০),আতাহার আলী শেখ (৪৫) সহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন একটি সন্ত্রাসী দল। এখনে ৬০ একর জায়গা ৫৫ জন ভূমিহীনদের মাঝে সরকার কর্তৃক বরাদ্দ দেয়। এরা সবাই বিআরএস রেকর্ড ভুক্ত ভূমিহীন।উক্ত জায়গা ৫ থেকে ৭ বছর ধরে ভোগদখল করে আসছে।এখানে ভূমিহীন পরিবারের মো: হুমায়ুন কবির (৫৬), ইয়াকুব আলী মোল্লা(৬০),জোহর শেখ(৬০),সোহরাব শেখ(৬০), ফজর শেখ (৫৫),মৃত নাছির শেখের ওয়ারিশ ভুক্ত ২ এতিম শিশু সহ ৫৫ জনের জায়গা রয়েছে। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন”এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভূমিহীন ও এতিম পরিবারের ধান নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।স্থানীয়দের দাবি প্রশাসনের মাধ্যমে কাঁটাতার অথবা খাল খননের মাধ্যমে সীমানা নির্ধারণ করা গেলে এই গুন্ডা বাহিনীর হাত থেকে রক্ষা পাবে বলে জানান।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কচুয়ায় এতিম ও ভূমিহীনদের মাঝে বন্টনকৃত ধান লুট!

সর্বশেষ : ০৪:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪