, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

যমুনার পাশে ঝিকরগাছার উপজেলা প্রশাসক!

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৭:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৭ বার পঠিত

এনামুল হক জুয়েল, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৮নং ওয়ার্ডের পঞ্চনগর গ্রামের আগুনে পুড়ে অগ্নীদগ্ধ হওয়া প্রতিবন্ধী যমুনা খাতুন (৪৫) এর চিকিৎসায় সহযোগিতা জন্য পাশে দাড়ালেন মানবিক উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

সম্প্রতি ২ ডিসেম্বর (সোমবার) সকাল আনুমানিক ৭টায় শীত নিবারণের জন্য বাড়ির উঠানে জ্বালানি কাঠে আগুন ধরিয়ে আগুন পোহানোর সময় হঠাৎ করে জ্বলন্ত আগুনে পুড়ে দগ্ধ হন পঞ্চনগর গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে প্রতিবন্ধী যমুনা খাতুন। অসাবধানতাবশত তার শরীরে পরিহিত জামাকাপড় ও চাদরে আগুন লেগে পুড়ে দগ্ধ হয়। এর ফলে তার দু’পা সহ পিছনের অংশ পুড়ে গুরুতর আহত হয়। এ সময় আগুন থেকে তার ফুফুকে বাঁচানোর জন্য আলিফ বালতিতে করে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। পরবর্তীতে আহত যমুনাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও এতিম অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায়, আহতের ছোট ভাই রুস্তম আলী বোনের উন্নত মানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান চেয়ে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট একটি লিখিত আবেদন করে। আবেদনের উপর ভিত্তি করে ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে আহতের চিকিৎসার জন্য আবেদনকারীর নিকট উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন মানবিক উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (সিএ) ইমদাদুল হক ইমদাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

যমুনার পাশে ঝিকরগাছার উপজেলা প্রশাসক!

সর্বশেষ : ০৭:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪