, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

চিলমারীতে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ভুয়া সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন চিলমারী উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম।

জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো ও ‘প্রেস’ লেখা সম্বলিত স্টিকার ব্যবহার করে মোটরসাইকেলে মাদক পরিবহন করছিলেন। সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় সন্দেহভাজন হিসেবে তাকে থামানো হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও বিক্রিত মাদকের নগদ অর্থ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, “নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ওই ব্যক্তিকে আটক করি। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।”

সেনাবাহিনীর তৎপরতায় চিলমারী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

চিলমারীতে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

সর্বশেষ : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫