
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে পুকুরে ডুবে মা’রা গেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই স্কুল শিক্ষার্থী । শনিবার (২৬এপ্রিল) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিপুর কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে আটজন বাচ্চা বাড়ির পাশ্বে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে গেলে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন দু’পক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি 



















