, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন- মাহবুল

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মাহবুল হোসেন(৫৫) নামের এক মসলা ব্যবসায়ীর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার(২৭ এপ্রিল) দুপুরে আলেফ উদ্দিন(৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য সুত্রে জানা যায় , উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত বানু শেখের ছেলে মাহবুল হোসেন পেশায় একজন মসলা ব্যবসায়ী। বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মসলা বিক্রয় করতেন। দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের উত্তর পান্ডুল কুড়ারপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ঝালমুড়ি ব্যবসায়ী আলেফ উদ্দিন(৬৫) এর কাছে মসলা বিক্রয়ের টাকা পাইতো।
পাওনা টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন আলেফ উদ্দিন। ঘটনার দিন রোববার(২৭ এপ্রিল) সকালে মাহবুল হোসেন মসলা বিক্রয় করার সময় আলেপ উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছায়। এসময় আলেফ উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। এরই এক-পর্যায়ে আলেফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোড়া (চাকু) দিয়ে মাবুল হোসেনের পেটের বাম পাশে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাহবুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতে নিহত মাহবুল হোসেনের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ-বিষয়ে সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামী আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন- মাহবুল

সর্বশেষ : ০৩:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫