
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে সভায় উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস, চিলমারী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, চিলমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শাহিন আলম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী মো, জিয়াউর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন।
উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবু সাঈদ হোসেন পাখি, লুৎফুল হায়দার লিপ্টন, সাংবাদিক শাওরাত হোসেন সোহেল, হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম সাদ্দাম, হাবিবুর রহমান, ছাত্র সমন্নয়ক সাব্বির আহমেদ প্রমুখ।

মোঃ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) 



















