, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা শুরু 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৭৭ বার পঠিত
আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ :কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। সদর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের ৫৭৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বাংলা, গনিত ও ইংরেজি বিষয়ের উপর নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলবে শনিবার পর্যন্ত। কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশন প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। শিক্ষার্থীদের মেধাবিকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাকরা।
আয়োজকরা জানান, করোনার পর থেকে সরকার বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ায় মেধাবী শিক্ষার্থীরা মেধাবিকাশের সুযোগ পাচ্ছে না। সেই লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের বাৎসরিক চাঁদার মাধ্যমে ও সমাজের বিত্তবান শিক্ষানুরাগীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বৃত্তি প্রদান করা হয়।পরীক্ষা চলাকালীন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি ওমর ফারুক খান, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা শুরু 

সর্বশেষ : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪