, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুড়িগ্রাম সীমান্তে রোহিঙ্গা সহ ৪৪ জন আটক

Oplus_131072

কুড়িগ্রাম জেলার  রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্তে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় এলাকাবাসী তাদের আটক করে বিজিবি’র হাতে তুলে দেয়।

আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি, বাকী ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।

আটককৃতরা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহ জনক হলে তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। আর বাকীদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুড়িগ্রাম সীমান্তে রোহিঙ্গা সহ ৪৪ জন আটক

সর্বশেষ : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫