, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

অনুপ্রবেশ  ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবির কঠোর নজরদারি 

Oplus_131072

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ  ঠেকাতে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে সহায়তা করছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত রোহিঙ্গা ও বাংলাভাষী ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে তারা। বিএসএফের এই অপতৎপরতা রুখে দিতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন।

স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে ৭ ও ৮ মে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৪৪ ব্যক্তিকে আটক করে বিজিবি।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

অনুপ্রবেশ  ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবির কঠোর নজরদারি 

সর্বশেষ : ১২:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫