, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নাগরিক ভাবনায় সংবাদ প্রকাশের পর হাতীবান্ধায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া ডাক্তার ডিগ্রি ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।  মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার দইখাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।
অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে রবিউল ইসলাম কে না পেয়ে তার চেম্বার মায়ের দোয়া চিকিৎসালয় সিলগালা করা হয়। একই সঙ্গে অপর এক ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের প্রতারকচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শরিফুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, হাতীবান্ধা থানার এসআই গোলাম কিবরিয়া, হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

নাগরিক ভাবনায় সংবাদ প্রকাশের পর হাতীবান্ধায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সর্বশেষ : ০৫:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫