, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৬:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৭৯ বার পঠিত

আবু হাসান আপন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

মিথ্যা চুরির অপবাদ সহ্য না করতে পেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মধ্য পাড়ায় আবুল কালাম (৩৫) নামের এক যুবক গাছের ঢালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২২শে ডিসেম্বর) সকালে তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

জানা যায়, নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। নিহত কালাম বিটঘর অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং তার হাত পা বেঁধে মারধর করে পরে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য আল্টিমেটাম দেন। চুরির এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

সর্বশেষ : ০৬:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪