, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সাজেকে আটকা ৫০০ পর্যটক

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :  পর্যটননগরী সাজেকে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ৫০০ পর্যটক। বুধবার (৪ ডিসেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার এক বিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার থেকে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, পর্যটকরা নিরাপদে আছে এবং সুস্থ আছেন।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, সাজেকে চার-পাঁচ শতাধিক পর্যটক আটকা আছে। পরিস্থিতি বুঝে তাদের সাজেক ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরে সেই নিরুৎসাহিতকরণ আরও দুই দফা বাড়ানো হয়।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

সাজেকে আটকা ৫০০ পর্যটক

সর্বশেষ : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪