ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সাত দিনের কুরবানির হাট
থাকছে না কোন ওয়ার্ড কাউন্সিলরদের তাবেদারি!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১১৭ বার পঠিত

খুলনা নগরীর জোড়াগেটে নগর ভবন কর্তৃপক্ষের উদ্যোগে বরাবরই কুরবানী পশুর হাটের বন্দোবস্ত হয়ে আসছে। এখানকার মোটা অংকের রাজস্ব আয় নগর ভবনের কোষাগরে না গিয়ে সাবেক আমলের আওয়ামী পন্থী নেতাদের পকেটের ওজন ভারী হতো। ৩১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের তাবেদারি থাকতো যথারীতি। তবে এবার কোন দলীয় নেতা কর্মীদের পাত্তা না দিয়ে কেসিসির উদ্যোগে নগরীর জোড়াগেট বাজারের চত্বরে কোরবানি পশুর হাটে উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ। উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে এবারই প্রথম দলীয় ওয়ার্ড কাউন্সিলর ব্যতীত প্রশাসনের সর্বাঙ্গীণ সহযোগিতায় সর্বমহলের প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তার তৎপরতায় অপরিহার্য থাকবে সর্বক্ষণ সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে, এসময় কোন দলের নামধারী এমনকি স্থানীয়দের রংবাজি চাঁদাবাজি কঠোর হাতে দমন করবে যৌথ বাহিনী।
ফলে কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাল টাকা সনাক্তকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে “জাল টাকা সনাক্তকরণ বুথ” স্থাপন করা হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কন্ট্রোল, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাটে “অ্যাওয়ারনেস কার্ড” (সচেতনতামূলক লিফলেট) বিতরণ করা হবে,পশুর হাট পরিচালনা কমিটি ও সচিব, খুলনা সিটি কর্পোরেশন। তবে কোরবানি পশুর হাট উদ্বোধনের পর থেকে দর্শনার্থী ছাড়া ক্রেতাদের সমাগম খুবই সীমিত থাকলেও কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।
আরও পড়ুন:






















