
সরকার সালাউদ্দীন সুমন, বিশেষ প্রতিনিধি (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই – বোন নিহত হয়েছে। সোমবার(২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত দুই ভাইবোন হলেন উক্ত গ্রামের কৃষক জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন(১০) ও ছেলে হাসিনুর রহমান(৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানান, বিকালের দিকে তারা বাড়ির সামনের মাঠে খেলা করছিল। এসময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিড়ে পড়লে তারা দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান কৃষক জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা যায়। এদিন বাদ এশা শিশু দুইজনকে দাফন করা হয়। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

ডেস্ক রিপোর্ট 


















