ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চমক

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় ২৫ শিক্ষার্থী

জাহিদ হাসান, বান্দরবান
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৭৬ বার পঠিত
বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান করে নিয়েছে। চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জন সরকারি মেডিকেল কলেজে, ৩ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ১ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে প্রমংউ মার্মা (জামালপুর মেডিকেল কলেজ), মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা (রাঙ্গামাটি মেডিকেল কলেজ)। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কুষাই স্রো, উথোয়াইঞ চাক ও মাংরুম ম্রো (চুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পেয়েছে তৌওসিফ বিন নাসের।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ৭ জন হলো জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা, আরিফ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই ম্রো, বাদশা ফয়সাল, মেনক স্রো।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মংএচিং মার্মা, অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দীপন ম্রো, মাংপং স্লো।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দেববর চাকমা।এছাড়া আরও ৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে। থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো. সাহাব উদ্দিন ও ভূবন চাকমা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।
মেডিকেল কলেজে চান্স পাওয়া প্রমংউ মার্মা নিজের অনুভূতি জানিয়ে বলে, “কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি।”
এবারের ২৫ জনসহ এই স্কুল থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।এখান থেকে তারা স্বপ্ন দেখছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চমক

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় ২৫ শিক্ষার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫