, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত, ফিরে গেলেন কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৪:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১১৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় এ বৈঠক শুরু হয়।  তবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখান থেকে ফিরে গেছেন বলে জানা গেছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বৈঠকে।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে কর্নেল অলি পরে ফেরত গিয়েছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেনি। তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত, ফিরে গেলেন কর্নেল অলি

সর্বশেষ : ০৪:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪