ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

কৃষি প্রযুক্তিতে যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে -কৃষিবিদ আইউব মাহমুদ

সিনিয়র স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ২৭৩ বার পঠিত
আমাদের দেশ কৃষি প্রধান দেশ। পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা, যান্ত্রিকীকরণ এবং টেকসই উৎপাদন ব্যবস্থার জোরদার করতে হবে।
দেবিদ্বার ‘পার্টনার কংগ্রেস’র কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ ওই বক্তব্য তুলে ধরেন। তিনি আরো বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়ন। সর্বোপরি বলব, কৃষি ব্যবস্থার আধুনিকায়নে স্মার্ট কৃষি, স্মার্ট কৃষক এবং স্মাট কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাতে হবে।
সোমবার (২৩ জুন) দিনব্যাপী কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ’র হলরুমে, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫’র সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়।
দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান’র সঞ্চালনায় উক্ত ‘পার্টনার কংগ্রেস’র উদ্বোধন করেন, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুূদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার কংগ্রেসের কুমিল্লা অঞ্চলের সিনিয়র কর্মকর্তা সারোয়ার জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষক এমদাদুল হক, মো. ওসমান সরকার, কৃষাণী নূরজাহান বেগম প্রমূখ।
উক্ত কর্মশালায় ৩৫ জন কৃষক, ৩৫ জন কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেসরকারী সংস্থা, সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রায় ১শ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্যাকেজ প্রযুক্তি ব্যবহার, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং কৃষি-ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্পের কার্যকর ভূমিকা থাকবে। কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বৃক্ষ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষি প্রযুক্তিতে যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে -কৃষিবিদ আইউব মাহমুদ

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫