
দিনাজপুরের বোচাগঞ্জে শিক্ষক-ছাত্র অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে সহযোগীতায় জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সেমিনার হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্ব নাথ রায়, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দকচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম, জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন প্রমুখ।
এসময় ২০০ জন অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সেমিনার উপস্থিত ছিলেন।
না.ভা.সে.স

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ 



















