, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুর কাচারী পুকুর পাড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে উলিপুর বাজার শহীদ মিনার সংলগ্ন কাঁচারীপুকুর পারে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম কাঁচারীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আশরাফুল সকালে পুকুরপাড়ে হাঁটছিলেন। এ সময় চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন। পরে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে পাড়ে তোলেন। তখনই দেখা যায়, তিনি মারা গেছেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুর কাচারী পুকুর পাড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ : ০৩:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫