
রাণীশংকৈলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দু’দিনব্যপি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা কনফারেন্স হলে সেমিনার অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ ও প্রযুক্তি উপস্থাপনা করেন বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন সরকার, উপজেলার বিভিন্ন ব্লকের কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান, রাণীশংকৈল, ঠাকুরগাঁও 



















