, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং (পুষ্টিকর খাবার সরবরাহ) কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকেল ৫টায় উপজেলা চত্বরে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিয়া, এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, “জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটিতে স্কুল ফিডিং কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হলেও উলিপুরকে তা থেকে বঞ্চিত করা হয়েছে। নদীবেষ্টিত ও মঙ্গাপ্রবণ এই উপজেলায় শিশুদের ঝরে পড়ার হার তুলনামূলক বেশি। বাল্যবিবাহ, মাদকাসক্তি ও শিশুশ্রমের মতো সমস্যাও এখানে প্রকট। এ অবস্থায় স্কুল ফিডিং প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা সহজ হবে এবং তারা পড়ালেখায় উৎসাহ পাবে।”
বক্তারা আরও বলেন, “সারাদেশের মতো উলিপুরেও শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক উন্নয়ন ঘটবে। সরকারের উচিত অতি দ্রুত উলিপুর উপজেলাকে স্কুল ফিডিং প্রকল্পের আওতাভুক্ত করা।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে উলিপুরে স্কুল ফিডিং কার্যক্রম চালুর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন 

সর্বশেষ : ০৭:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫