
কুড়িগ্রামের উলিপুরে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়।
বক্তারা বলেন, পার্টনার কর্মসূচির মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার উন্নয়ন সম্ভব। এই অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের কৃষক-কিষাণি, পিএসএফ প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সবশেষে কৃষির ওপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, 



















