, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আটোয়ারীর প্রতিবন্ধী লুৎফরকে  দোকান ঘর প্রদান 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের তরিকুল ইসলামের পুত্র অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মোঃ লুৎফর রহমান (২৫) এর কর্মসংস্থানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মালামাল সহ দোকানঘর প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুরে মালামালসহ দোকানঘরটি রঙ্গিণ বেলুন দিয়ে সাজিয়ে লুৎফরের বাড়ীতে পৌঁছায় দেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দোকানের শুভ উদ্বোধন করেন।
এসময়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের সহ সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা আবু তাহের বলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ হিসেবে মনিহারি দোকান করার জন্য ৬০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন মনিহার পণ্য সামগ্রী কিনে দোকান চালু করে দেওয়া হলো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, দোকানের উপকরণগুলো সঠিকভাবে পরিচালনা করলে তারা পরিবার নিয়ে স্বচ্ছলভাবে চলতে পারবে। নিজের অনুভুতি ব্যক্ত করে শারীরিক প্রতিবন্ধী লুৎফর বলেন, আমার অসহায়ত্ব দেখে যারা আমাকে দোকান ঘর দিয়ে সহযোগিতা করলেন,আমি চির কৃতজ্ঞ থাকবো।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

আটোয়ারীর প্রতিবন্ধী লুৎফরকে  দোকান ঘর প্রদান 

সর্বশেষ : ০৪:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫