
নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকার ৫ নংওয়ার্ড, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে মোফাজ্জল হোসেন(মোফা) (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ৬,০৪মিঃদিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আজিজার রহমানের ছেলে মোফাজ্জল হোসেন মোফার সঙ্গে একই এলাকার মৃত সিরাজের স্ত্রী নাসরিন বেগম,ছেলে নাইম ইসলাম, মৃত্য জমতুল্লাহ ছেলে বাংলাদেশ কৃষক লীগের ডিমলা উপজেলার সভাপতি মোঃদরিজুল ইসলাম (দুলাল)সহ লোকজনের মধ্যে পূর্বের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এদিন দুপুরে ওই বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মোফা মাটিতে ঢলে পড়েন।
তার ভাই ওবায়দুর রহমান দ্রুত তাঁকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোঃমফিজুল ইসলাম,(নীলফামারী)জেলা প্রতিনিধি: 



















