, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

গোবিন্দগঞ্জে যৌথ  অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন,
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম নেতৃত্বে ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

গোবিন্দগঞ্জে যৌথ  অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায়

সর্বশেষ : ০৬:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫