ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

নিয়ম এসেছে পরে-আল আমীন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ২৭৯ বার পঠিত

আগে মানুষেরা এসেছে ধরায় নিয়ম এসেছে পরে
নিয়মের তোয়াক্কা করি না আমি কাঁপি না তার ডরে।

নিয়ম কানুন মানি না আমি আগে সৃষ্টিতে বিশ্বাসী
নিয়ম কানুন দেখলে পরে মুখ বুঝে মুই হাসি।

কিসের ব্যাকরণ কিসের গ্রামার আগে ভাষার ব্যবহার
রান্না বাড়ার মসলার আগে করেছে মানুষ আহার।

রসনা বিলাস করতে গিয়ে মানুষ শিখেছে রান্নার নিয়ম
বাহারি পোশাকের নিয়ম শেখাতে ঝড়ায় দেহের ঘাম।

রাসুলের কাছে কোরআন এসেছে শিখায়নি কায়দা কেউ
কোরআন নাজিলের অনেক পরে আবিষ্কার কায়দায় অনেক ঢেউ!

সারেগামাপা আসার আগে বুঝি কেউ গায়নি কেহ গান
সারেগামার বুকে লাত্থি মার কষে ঢেঁকিতে ভান ধান।

সুলুলিত কন্ঠে সুন্দর গান করা রবের দেয়া উপহার
সুন্দর গানে বিমোহিত করার কৃতিত্ব আবার কার?

কুরআনের আয়াতে মাতিয়ে তোলে সুরের মূর্ছনায়
মোহনীয় সুর আজানের ধ্বনিতে শীতল হয় হৃদয়।

লিখতে পারা বলতে পারা কোন ব্যক্তির কৃতিত্ব নয়
নতশিরে স্বীকার করে নাও সবে যা রবেরই দয়ায়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিয়ম এসেছে পরে-আল আমীন

সর্বশেষ পরিমার্জন: ০৯:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫