, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে  নাগেশ্বরীতে  নাগরিক সংলাপ  অনুষ্ঠিত

  • শাহীন শহীদঃ 
  • সর্বশেষ : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬২ বার পঠিত

Oplus_131072

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে  নাগরিক সংলাপ  অনুষ্ঠিত হয় ।   বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা।

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি এর  আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, আহ্বায়ক – চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা । সঞ্চালনায় ছিলেন মোঃ ওমর ফারুক, সদস্য সচিব, চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক  শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা। তিনি বলেন, চরাঞ্চল সবসময় অবহেলিত। সুনির্দিষ্ট নীতিমালা, পর্যাপ্ত বরাদ্দ ও একটি স্বতন্ত্র চর মন্ত্রণালয় ছাড়া   চরাঞ্চলের  উন্নয়ন সম্ভব নয়।  বক্তব্যে তিনি বলেন, চরের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অবহেলায় জীবন কাটায়। উন্নয়নের নামে প্রকল্প হয়, কিন্তু টেকসই কিছু হয় না।

চর উন্নয়ন কমিটির – আহ্বায়ক  অধ্যাপক  গোলাম রসুল রাজা বলেন

আমরা চাই  চরের মানুষের জীবন মান  উন্নয়ন। আর উন্নয়নের জন্য  মন্ত্রণালয় গঠনের বিকল্প নেই।

আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,আজিজুর রহমান দুলু, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিচারক,প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন  আবুল কাশেম সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান -নাগেশ্বরী, আলহাজ্ব মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান- বেরুবাড়ি ইউনিয়ন, আলহাজ্ব সফিউল আলম শফি, চেয়ারম্যান, ভিতরবন্দ ইউনিয়ন,মো: গোলাম মোস্তফা, চেয়ারম্যান, নারায়ণপুর ইউনিয়ন।

বক্তারা বলেন, চরাঞ্চল নিয়ে অনেক কথা হলেও বাস্তবে  নেই। একটি স্বতন্ত্র চর বিষয়ক মন্ত্রণালয় হলে চরের জন্য বিশেষ বাজেট, পুনর্বাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নদীশাসন ও অবকাঠামো উন্নয়ন ব্যাপক ভূমিকা রাখবে।

সংলাপে নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের সভাপতি – শাহীন শহীদ,  সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রনজু,   সাংবাদিক লেবু, লিমন, ফরহাদ, বাবু ইলিয়াস, আশরাফুল,  মেহেদী ও   বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক সুধীজন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বলেন, এখন সময়  চরবাসীর অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। চর উন্নয়ন কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানান বক্তারা ।  এবং আরও জোরালো আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠান শেষে ‘চর বিষয়ক মন্ত্রণালয় চাই’—এই স্লোগানে হলরুম মুখরিত হয়।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে  নাগেশ্বরীতে  নাগরিক সংলাপ  অনুষ্ঠিত

সর্বশেষ : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫