
নীলফামারী জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে আজ (৭ জুলাই) সোমবার পলাশবাড়ি বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক তিন কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স মোজাফফর স্টোরকে এক হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমনা পারভীন মিতা উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

মো: সিয়াম রানা, নীলফামারী 



















