ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সেনাবাহিনীর গোপন অভিযান: সোনাতলায় নকল তামাক কারখানায় হানা, আটক ৪

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া):
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ১৫৬ বার পঠিত
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা গোপন নকল তামাকজাত পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, সিগারেট, গুল, কাঁচামাল ও আধুনিক তামাক প্রস্তুতকারী যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের ভ্যান-সাইকেল হাটের পেছনে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন:
১. মো. তুষার মিয়া (১৯), পিতা: মৃত লাল মিয়া, গ্রাম: কামদেব, গঙ্গাচড়া, রংপুর
২. নাইম ইসলাম (২৮), পিতা: মৃত খাইরুল ইসলাম হারুন, গ্রাম: জাগরণপাড়া, হারাগাছা, রংপুর
৩. মো. রতন (৩০), পিতা: শফিকুল ইসলাম, গ্রাম: মিনাজবাজার, কাউনিয়া, রংপুর
৪. মো. মিজানুর রহমান ওরফে মটু (৫৫), পিতা: মৃত কমর উদ্দিন বেপারী, গ্রাম: উত্তর আটকরিয়া, সোনাতলা, বগুড়া
অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা।
অভিযান শেষে ক্যাপ্টেন আরাফাত সাংবাদিকদের জানান,
“এটি একটি সংঘবদ্ধ ও সুপরিকল্পিত চক্র। দীর্ঘদিন ধরে তারা নকল তামাকজাত পণ্য তৈরি করে স্থানীয় বাজারে ছাড়ার পাশাপাশি আশপাশের এলাকাগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করছিল। সাধারণ মানুষের স্বাস্থ্য ও অর্থনীতির জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। তাই জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকাটিতে গোপন তামাক কারখানা নিয়ে সন্দেহ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাননি। সেনাবাহিনীর হঠাৎ অভিযানে তারা যেমন অবাক হয়েছেন, তেমনি স্বস্তিও প্রকাশ করেছেন।
ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ধরনের বেআইনি কারখানার বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সেনাবাহিনীর গোপন অভিযান: সোনাতলায় নকল তামাক কারখানায় হানা, আটক ৪

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫