, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

যশোরে ছোট ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩

যশোরের মনিরামপুর উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান (৫৫)।
শনিবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছোট ভাই আব্দুল হান্নানের সঙ্গে তার বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে এই বিরোধের জেরে হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার জানান, মান্নান ভাই সবসময় পরিবারে শান্তি বজায় রাখতে চাইতেন এবং বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের অসহযোগিতামূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান দৈনিক নাগরিক ভাবনাকে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আব্দুল হান্নান, রেশমা খাতুন এবং রহমতউল্লাহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

যশোরে ছোট ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩

সর্বশেষ : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫