
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সত্য বলাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। অথচ সত্যই সাংবাদিকতার প্রাণ।
দৈনিক নাগরিক ভাবনা সেই সাহসিকতার প্রতীক হয়ে উঠতে চায়, যে সংবাদপত্র মানুষের মনের কথা বলে, দশের ভাবনা তুলে ধরে—ভয় নয়, প্রত্যয়ের ভাষায়।
আমরা জানি, প্রতিটি নাগরিকের হৃদয়ে থাকে কিছু না বলা গল্প, কিছু অভিজ্ঞতা, কিছু অভিযোগ, কিছু আশা।
এই প্রত্যাশা ও বাস্তবতার সংযোগ ঘটাতেই আমরা বেছে নিয়েছি দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ।
‘দশের কথা জানতে ও জানাতে’—এই শিরোনামে আমরা কেবল সংবাদ প্রকাশ করি না, আমরা মানুষের কাছে মানুষকে পৌঁছে দিতে চাই।
আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর ভিড়েও যেন একেকটি নিরব কণ্ঠস্বর উঠে আসে জাতীয় আলোচনায়।

আমরা বিশ্বাস করি—একটি সংবাদপত্র যখন সঠিকভাবে কাজ করে, তখন সেটি কেবল পত্রিকা নয়, হয়ে ওঠে একটি সামাজিক শক্তি।
এই শক্তিই অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়, এই শক্তিই দুর্নীতি ও দুঃশাসনের মুখোশ উন্মোচন করে।
নাগরিক ভাবনা একদিকে যেমন তুলে ধরে উন্নয়নের গল্প, তেমনি চেপে যাওয়া কষ্টের কথাও স্পষ্ট ভাষায় বলে। আমরা প্রশংসা করি সফলতার, কিন্তু আপোষ করি না অন্যায়ের সাথে।
আমরা তরুণদের কণ্ঠে জায়গা দিতে চাই, নারীর চোখে সমাজকে দেখতে চাই, সংখ্যালঘুদের প্রান্তিক চাহিদাকে মুখ্য করতে চাই।
আমাদের পাতায় থাকবে কৃষকের হাহাকার, শ্রমিকের রক্ত, শিক্ষার্থীর স্বপ্ন ও সমাজের প্রতিটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম।
এই দায়িত্বপূর্ণ পথচলায় আমাদের পাশে থাকুন—একজন পাঠক হিসেবে, সমালোচক হিসেবে এবং সবচেয়ে বড় কথা, একজন সচেতন নাগরিক হিসেবে।
আমরা লিখি জনগণের জন্য, বলি দেশের পক্ষে।
আমাদের যাত্রা সাহসিকতার, আমাদের ভাষা দায়িত্বের।
দৈনিক নাগরিক ভাবনা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি জনতার বিবেক।
- লেখকঃ সেলিম সম্রাট, সহ-সম্পাদক (ভারপ্রাপ্ত), দৈনিক নাগরিক ভাবনা

সেলিম সম্রাট 


















