, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পিরোজপুরে ভিন্নমাত্রা লেখক ফোরামের জেলা কমিটি ঘোষণা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভিন্নমাত্রা লেখক ফোরামের পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুনাক হোটেল নাইওরীতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের কবি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক কবি মুস্তফা হাবীব। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, ডা. এস কে দাস, বাংলাদেশ বাণীর সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে ভিন্নমাত্রা লেখক ফোরামের পিরোজপুর জেলা কমিটি (২০২৫) ঘোষণা করা হয়। নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন নার্গিস, সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দোহা, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহা পারভীন হীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি মোহাম্মদ শামসুদ্দোহা।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

পিরোজপুরে ভিন্নমাত্রা লেখক ফোরামের জেলা কমিটি ঘোষণা

সর্বশেষ : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫