, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: জানুয়ারি মাসকেই বাংলাদেশে শীতের মাস কেন বলা হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। নতুন বছরের দ্বিতীয় দিনই মৌসুমের সর্বোচ্চ শীত অনুভূত হয়েছে। এই শীত সামনে আরো বাড়বে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি থেকে শেষদিকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ২-৩ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সেটা তীব্র শৈত্যপ্রবাহ হবে না। তীব্র শৈত্যপ্রবাহ আসবে আরো কিছুদিন পর।

আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুল মান্নান বলেন, আগামী ২-৩ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা বেশি। মাঝারি শৈত্যপ্রবাহ হলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরো বলেন, প্রতিবারই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে থাকে। এই সময়ে কমপক্ষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসে। আর তীব্র শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ মাসের মাঝামাঝি থেকে ২৫ জানুয়ারির মধ্যে হতে পারে। এই মাসের প্রথম স্পেল শেষ হলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।

n/v

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

সর্বশেষ : ১১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫