
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলিতে নীতিমালা লঙ্ঘন করে অর্থ বাণিজ্যর অভিযোগ উঠেছে নাটোরের লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানার বিরুদ্ধে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ বদলি আবেদন অনলাইনে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু বদলিতে অনিয়মের অভিযোগ তুলেছে ভুক্তভোগী শিক্ষকরা। বদলির বিষয়টি তদন্ত করে নতুন ভাবে আবেদন নেওয়ার দাবি জানান বঞ্চিতরা। মতামত, কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কিশোর কুমার গিরি বলেন, আমি সর্বোচ্চ স্কোর পেয়েও বদলি থেকে বঞ্চিত হয়েছি। আর লালপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন জানান, দুর্নীতি মুক্ত বদলির উদ্দেশ্যই সরকার অনলাইন বদলি সিস্টেম চালু করেছে। কিন্তু কিছু সময় দেখা যায় সিনিয়র শিক্ষকগণ সর্বোচ্চ স্কোর পেয়েও বদলি হয়ে পারেন না। এখানেই সমস্যার সৃষ্টি হয়। আমি মনে করি, অনলাইনে বদলির ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। এদিকে উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির বিষয়টি উঠলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, শিক্ষকদের অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছে। এবং নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষক বদলি করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান রতন 




















